দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ (শুক্রবার) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার ((২০ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বর্ধিত ৫ দিন দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেডএ