দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ১৪ বার।
এই ১৪ ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে ছয়টিতে, আর আর্জেন্টিনার জয় তিনটি। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের অতীত লড়াইয়ের মধ্যে বিশ্বকাপের ম্যাচগুলো বিশেষ গুরুত্ব বহন করে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল।
১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
এ ছাড়া ২০০৫ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে আর্জেন্টিনাকে হারায়। ২০০০ সালের প্রীতি ম্যাচে দুই দল গোলশূন্য ড্র করে।
১৯৯১ সালের চ্যালেঞ্জ কাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল।
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই প্রতিদ্বন্দ্বিতায় এবার বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল।
/অ