দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে লিওনেল মেসিকে কীভাবে থামানো যায়, সেই পরিকল্পনা নিয়েই ব্যস্ত ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।
তিনি জানান, পুরো ম্যাচজুড়ে একজন খেলোয়াড়কে শুধু মেসির ওপর নজরদারির দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছেন।
টুখেল বলেন, ‘মেসি কোন জায়গায় বল নিতে চান, সেটা সবাই জানে। ম্যাচ বিশ্লেষণ করলে মনে হয়, মাঠে অন্যদের চেয়ে তিনি অনেক আগেই পরিস্থিতি বুঝে ফেলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের খেলার কিছু ধরণ চিহ্নিত করেছি। কিন্তু আপনি যদি সেই পথগুলো বন্ধও করে দেন, মেসি নতুন পথ খুঁজে নেবে, নতুন সুযোগ তৈরি করবে। এটাই তার সবচেয়ে বড় শক্তি।’
ইংল্যান্ড কোচের মতে, মেসির সৃজনশীলতা ও মুহূর্তেই খেলার চিত্র বদলে দেওয়ার সামর্থ্যই তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আলাদা করে তুলেছে।
/অ