দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুধু স্পেনকে এগিয়েই দেননি, আন্তর্জাতিক ফুটবলেও নতুন ইতিহাস গড়েছেন মিকেল ওইয়ারসাবাল। স্পেনের জার্সিতে ২০২৫-২৬ মৌসুমে এটি ছিল তার ১৪তম গোল। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন স্প্যানিশ ফুটবলের ১৭ বছরের পুরোনো এক রেকর্ড।
এর আগে এক মৌসুমে স্পেনের হয়ে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডটি ছিল কিংবদন্তি স্ট্রাইকার দাভিদ ভিয়ার দখলে। ২০০৮-০৯ মৌসুমে গড়া সেই রেকর্ড এতদিন অক্ষত ছিল। তবে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে করা গুরুত্বপূর্ণ পেনাল্টি গোলেই ভিয়াকে ছাড়িয়ে নতুন রেকর্ডের মালিক হয়েছেন ২৯ বছর বয়সী ওইয়ারসাবাল।
চলতি মৌসুমে লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের সাফল্যে বড় ভূমিকা রাখছেন এই ফরোয়ার্ড। তার ধারাবাহিক গোলেই ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে লা রোহা। একই সঙ্গে এক মৌসুমে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনও এখন তার দখলে।
এমএস/