দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ডালাস স্টেডিয়ামে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোনো সুযোগই দেয়নি ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৪ জুলাই) ম্যাচের ২৪তম মিনিটে লামিনে ইয়ামালকে বক্সের ভেতরে ফাউল করেন লুকাস দিনিয়ে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে জোরালো শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। মাইক মাইনিয়ঁ সঠিক দিক অনুমান করলেও শট ঠেকাতে পারেননি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। প্রথমার্ধে আরও একটি সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পররো। দলগত দুর্দান্ত আক্রমণ থেকে আসা এই গোল ফ্রান্সের প্রত্যাবর্তনের সব আশা প্রায় শেষ করে দেয়।
ম্যাচের বাকি সময় বলের দখল ধরে রেখে ফ্রান্সকে কার্যত নিষ্প্রভ করে রাখে স্পেন। কিলিয়ান এমবাপ্পের দল পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। আক্রমণে ধারহীন ছিল ফরাসিরা, আর স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে তারা বারবার অসহায় দেখিয়েছে।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ২-০ গোলের জয় নিশ্চিত করে ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। অন্যদিকে, শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় ফ্রান্সকে।
এমএস/