দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে এনদোয়ের গোলে সমতা ফেরায় সুইজারল্যান্ড। পাঁচ মিনিট পর এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়েই নির্ধারিত সময়ে সমতা ধরে রাখে সুইসরা।
অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে হোসে মানুয়েল লোপেসের পাস থেকে দারুণ বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর ইনজুরি টাইমে পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
কেএম