দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দুই ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
প্রথম দেখায় ১৯৬৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জয় পায় তারা। সেটিই দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই।
২০১৪ সালের সেই ম্যাচের একাদশ থেকে এবারও খেলছেন মাত্র তিনজন—আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা এবং ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ।
এমএস/