দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়েছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো দুই গোলের ঘাটতি পুষিয়ে জয়ের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপে এর আগে ১৩ বার দুই বা তার বেশি গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। সেই ১৩ ম্যাচের প্রতিটিতেই পরাজয় বরণ করতে হয়েছিল দলটিকে। একবারও ঘুরে দাঁড়িয়ে জয়ের মুখ দেখেনি তারা।
অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই ইতিহাস বদলে দিল লিওনেল স্কালোনির শিষ্যরা। মিশরের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজেদের করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর শেষ দিকে সমতা ফেরান লিওনেল মেসি। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
এই জয়ের মধ্য দিয়ে শুধু কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেনি আর্জেন্টিনা, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দীর্ঘদিনের একটি হতাশাজনক পরিসংখ্যানও পাল্টে দিয়েছে। দুই গোলে পিছিয়ে থেকেও জয়ের যে কীর্তি এতদিন অধরা ছিল, এবার সেটিই বাস্তবে রূপ দিল মেসির দল।
এমএস/