দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ইতিহাসে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। এবার নিজের নাম লিখিয়েছেন আরেকটি অনন্য কীর্তিতে। মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির এই ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে গোল করার পর শেষ ষোলোয় মিসরের জালেও বল জড়ান তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করে ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মেসি।
শুধু তাই নয়, ৪৮ দলের নতুন ফরম্যাটের বিশ্বকাপে প্রতিটি নকআউট ধাপে গোল করা একমাত্র ফুটবলারও তিনি। এর আগে গ্রুপ পর্ব, শেষ ষোলোর, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছিলেন মেসি। এবার নতুন সংযোজিত রাউন্ড অব ৩২-এও গোল করে বিশ্বকাপের প্রতিটি ধাপে গোল করার বিরল কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এখন কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও গোল করতে পারলে নকআউট পর্বে টানা গোলের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়কের।
এমএস/