দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে রেকর্ড গড়ার মিছিলে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে সহায়তা করে বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ৯-এ নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এর মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে দেশটির ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হয়েছেন মেসি। ম্যারাডোনার অ্যাসিস্ট ছিল ৮টি।
এখন মেসির সামনে আরেকটি ঐতিহাসিক রেকর্ডের হাতছানি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১০টি অ্যাসিস্টের রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই পেলের সেই রেকর্ডে ভাগ বসাবেন মেসি।
আর কোয়ার্টার ফাইনাল বা পরবর্তী ম্যাচগুলোতে আরও দুটি অ্যাসিস্ট করতে পারলে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার আসনটি নিজের করে নেবেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মেসির সামনে তাই গোলের পাশাপাশি অ্যাসিস্টের ইতিহাসও নতুন করে লেখার সুযোগ রয়েছে।
এমএস/