দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্ধারিত ৯০ মিনিটেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে শেষ ষোলোর সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
এখন দুই দল পাবে আরও ৩০ মিনিট। এই সময়ের মধ্যেও ফল না এলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
ম্যাচজুড়ে দুই দলই একের পর এক আক্রমণ শানিয়েছে। উভয় গোলরক্ষককে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভও করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত কেউই জালের দেখা পায়নি।
এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার। ফলে আর মাত্র আধাঘণ্টার অপেক্ষা, এরপরই নিশ্চিত হবে আর্জেন্টিনার শেষ আটের প্রতিপক্ষ।
এমএস/