দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসির অনুপ্রেরণায় দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে আর্জেন্টিনা। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ২–২ সমতায় ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৩:৪৪ মিনিটে প্রথম গোলটি আসে মেসির তৈরি করা সুযোগ থেকে। ডান প্রান্ত থেকে তার ভাসিয়ে দেওয়া নিখুঁত ক্রসে কোনো বাধা ছাড়াই শক্তিশালী হেডে বল জালে পাঠান ক্রিস্টিয়ান রোমেরো। এতক্ষণ একের পর এক দারুণ সেভ করা মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবেরকে অবশেষে পরাস্ত করে আর্জেন্টিনা ব্যবধান কমায়।
গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। মেসি নিজের স্বভাবসুলভ পায়ের কারিকুরিতে মিসরের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক থেকে বুটের বাইরের অংশ দিয়ে অসাধারণ একটি ক্রস ভাসিয়ে দেন। সেই বল পেয়ে লাউতারো মার্তিনেজ নিচের দিকে হেড নিলেও অল্পের জন্য সেটি গোলপোস্টের পাশ ঘেঁষে বাইরে চলে যায়। সমতায় ফেরার আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মেসির নেতৃত্বে টানা আক্রমণের ফল হিসেবে মাত্র চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলও আদায় করে নেয় আর্জেন্টিনা। ২–০ ব্যবধান ঘুচিয়ে ২–২ সমতায় ফিরে ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়ায় তারা।
জে আই