দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিরোপাধারী আর্জেন্টিনাকে বড় ধাক্কা দিয়ে ম্যাচে ২–০ গোলের ব্যবধানে এগিয়ে গেছে মিসর। দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে উত্তর আফ্রিকার দলটি।
গোলটির সূচনা করেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ডান প্রান্তে থাকা হাইসেম হাসানের কাছে বল বাড়িয়ে দেন তিনি। হাসান নিচু ক্রসে বল পাঠান আর্জেন্টিনার বক্সের মাঝখানে, যেখানে কোনো রক্ষণভাগের চাপ ছাড়াই থাকা মোস্তাফা জিকো সহজ শটে বল জালে জড়িয়ে দেন।
এই গোলের পর ম্যাচে ২–০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। শিরোপাধারী আর্জেন্টিনা দুই গোলে পিছিয়ে পড়ে কঠিন চাপে পড়ে যায়। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে বড় এক অঘটনের ইঙ্গিত দিতে থাকে মিসর।
জে আই