দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে মিসর। ম্যাচের প্রথমার্ধে গোল করে এগিয়ে যাওয়ার পর লিওনেল মেসির নেওয়া পেনাল্টিও রুখে দিয়ে নিজেদের লিড অক্ষুণ্ন রেখেছে আফ্রিকার প্রতিনিধিরা।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে গোল করে মিসর। মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে হারিয়ে শক্তিশালী হেডে জাল খুঁজে নেন ইয়াসের ইব্রাহিম। এমিলিয়ানো মার্তিনেজের পক্ষে বলটি ঠেকানো সম্ভব হয়নি।
গোল হজমের আগে থেকেই কিছুটা এলোমেলো ফুটবল খেলছিল আর্জেন্টিনা। মাঝমাঠে বল হারানো ও ভুল পাসের কারণে শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিল না লিওনেল স্কালোনির দল।
পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার বড় সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। মিসরের ডিফেন্ডার হাইসেম হাসানের ফাউলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ফ্রাঁসোয়া ল্যতেক্সিয়ে।
স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ডান দিকের নিচু কোণে নেওয়া তার শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। মেসির পেনাল্টি ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি।
ম্যাচের আগে পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই ছিল। দুই দলের আগের দুই দেখাতেই জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। ১৯২৮ অলিম্পিকের সেমিফাইনালে মিসরকে ৬-০ গোলে হারানোর পর ২০০৮ সালে কায়রোয় প্রীতি ম্যাচেও ২-০ ব্যবধানে জিতেছিল তারা।
এ ছাড়া বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা আট ম্যাচ জয়ের রেকর্ড নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। অন্যদিকে, বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে মিসরের একমাত্র আগের ম্যাচটি ছিল ২০১৮ সালে, যেখানে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
জে আই