দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারার জোড়া গোলে বেলজিয়াম দুর্দান্ত ছন্দে থাকলেও, ম্যাচে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় বেলজিয়াম। মাত্র ৯ মিনিটের মাথায় বক্সের ভেতর বল পেয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ডি কেটেলারা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেলজিয়াম।
৩১ মিনিটে যুক্তরাষ্ট্র দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মালিক টিলম্যান। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি যুক্তরাষ্ট্রের জন্য। গোল খাওয়ার ঠিক দুই মিনিট পরই অর্থাৎ ৩৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলারা।
ম্যাচের প্রথমার্ধের নাটকীয়তায় এখন ডালাস স্টেডিয়ামের দর্শকদের নজর দ্বিতীয় অর্ধে। যুক্তরাষ্ট্র কি ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরতে পারবে, নাকি বেলজিয়ামের জয়জয়কার অব্যাহত থাকবে-সেটাই এখন দেখার বিষয়।
কেএম