• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসিকে হতাশ করে ভোজিনহার বীরত্ব, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

দেশ টিভি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৬, ০৬:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও চমক অব্যাহত রেখেছে কেপ ভার্দে। বিশ্বকাপের অভিষেক আসরেই নকআউটে ওঠা দ্বীপ রাষ্ট্রটি ১-১ সমতায় ৯০ মিনিট শেষ করায় খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এরই মাঝে মেসির দুটি ফ্রি-কিক ও সরাসরি শট ঠেকিয়ে বীরত্ব দেখিয়েছেন কেপ ভার্দে গোলরক্ষক দোসিমার দিয়াস ভোজিনহা।

প্রথমার্ধে ২৯তম মিনিটে করা লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে, খেলার ৫৯ মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফিরলো কেপ ভার্দে। একের পর এক আক্রমণ সাজিয়েও লিড বাড়াতে পারেনি আর্জেন্টিনা। উল্টো গোল হজম করে এখন ম্যাচে সমতা বিরাজ করছে।

দীর্ঘ সময় এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে বিশ্বকাপের অভিষিক্ত দল কেপ ভার্দে। ফলে ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ম্যাচটিতে।

শুরুর দিকে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে থাকলেও গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি লিওনেল স্কালোনির দল। বরং প্রথম উল্লেখযোগ্য আক্রমণটি এসেছিল কেপ ভার্দের দিক থেকেই। এরপর ধীরে ধীরে ছন্দ ফিরে পায় আলবিসেলেস্তেরা।

১৫ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার পর তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ১৮ মিনিটে ফ্রি-কিক থেকেও গোলের চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক, তবে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা সহজেই বলটি ধরে ফেলেন।

ম্যাচের ২৯তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় আর্জেন্টিনা। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের অসাধারণ লং পাস বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নেন মেসি। দুর্দান্ত প্রথম স্পর্শের পর আর দ্বিতীয় সুযোগ নষ্ট করেননি তিনি। কাছের পোস্ট দিয়ে নিখুঁত ফিনিশে ভোজিনহাকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির সপ্তম। পাশাপাশি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি। এছাড়া বিশ্বকাপ নকআউট পর্বে এটি ছিল তার ১২তম সরাসরি গোল-অবদান (৬ গোল ও ৬ অ্যাসিস্ট), যা ১৯৬৬ সালের পর সর্বোচ্চ।

গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও ডি পলেরা মাঝমাঠে বলের দখল রেখে কেপ ভার্দেকে খুব বেশি সুযোগ দিতে চাননি। তবে আফ্রিকার দলটি ধৈর্য হারায়নি। রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল তারা।

আরও পড়ুন

বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে মেসির ২০ গোল

অবশেষে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আসে সেই মুহূর্ত। ডেরয় দুয়ার্তে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের এই সমতায় হার্ড রক স্টেডিয়ামে নতুন করে প্রাণ ফিরে আসে, আর চাপে পড়ে যায় স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে মুখোমুখি হবে মিশরের। তবে মেসির গোলে এগিয়ে থেকেও কেপ ভার্দের দুর্দান্ত প্রত্যাবর্তনে এখন সেই টিকিটের লড়াই আরও জমে উঠেছে।

কে

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
তৃতীয়বারের মতো এগিয়ে গেল আর্জেন্টিনা!
তৃতীয়বারের মতো এগিয়ে গেল আর্জেন্টিনা!
আর্জেন্টিনার সঙ্গে আবারও সমতায় কেপ ভার্দে
আর্জেন্টিনার সঙ্গে আবারও সমতায় কেপ ভার্দে
লিসান্দ্রোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
লিসান্দ্রোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।