দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের নকআউট পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২ জুলাই) সান ফ্রান্সিসকোয় বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া সেরা তৃতীয় স্থানের একটি দল হিসেবে রাউন্ড অব থার্টি টুয়ে উঠেছে। ফিফা র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫তম এবং বসনিয়ার ৬১তম।
যুক্তরাষ্ট্রের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচ। বসনিয়ার অধিনায়ক এডিন জেকো এটি তাঁর শেষ বিশ্বকাপ বলে জানা গেছে। বসনিয়ার উইঙ্গার এজমির বাইরাকতারেভিচ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বসনিয়ার হয়ে খেলছেন।
দুই দলের আগের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্র অপরাজিত রয়েছে। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোয় উঠবে।
এমএম/