দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই জয়ের আনন্দের মাঝেই দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও ক্যাসেমিরোর চোট নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেলেসাও শিবিরে।
ম্যাচের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকেরা।
তবে বিরতির আগেই অস্বস্তি অনুভব করতে দেখা যায় অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। দ্বিতীয়ার্ধ শুরুর সময় তাকে খোঁড়াতে দেখা গেলে আর মাঠে নামানো হয়নি। তার বদলে খেলেন এন্ড্রিক। ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে পাকুয়েতার পায়ে আইসব্যাগ ব্যবহার করতে দেখা যায়। তার মুখেও ছিল উদ্বেগের ছাপ।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কুঁচকিতে চোট পান ক্যাসেমিরো। প্রাথমিক চিকিৎসার পরও খেলা চালিয়ে যেতে না পারায় তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে মাঠে নামেন ফ্যাবিনিও।
যদিও ম্যাচ শেষে দলের সঙ্গে স্বাভাবিকভাবেই উদযাপনে অংশ নিতে দেখা গেছে ক্যাসেমিরোকে, তবু দুই মিডফিল্ডারের চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোয় আগামী ৫ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচের আগে পাকুয়েতা ও ক্যাসেমিরোর শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল দলের চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষায় রয়েছে ব্রাজিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুই ফুটবলারের চোটের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে।
জে আই