দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের দাম বাড়ায় সাধারণ মানুষকে এর মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সাধারণ বিতর্কের বক্তব্য দিতে মঞ্চে ওঠেন ব্রাজিলের প্রেসিডেন্ট। অধিবেশনে তিনি হরমুজ প্রণালির অস্থিরতার অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা বলেন।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে লুলা বলেন, ‘হরমুজ প্রণালি রণক্ষেত্রে পরিণত হয়েছে, অথচ এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হওয়া উচিত।’
তিনি আরও বলেন, জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের পরিবারগুলো এর চাপ বহন করছে।
সূত্র: আল-জাজিরা
/অ