দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় জাতিসংঘের কার্যক্রম পরিচালনার পথে থাকা বাধা দূর করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, গাজায় জাতিসংঘের কর্মী ও মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ মেনে চলতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রায় তিন বছর হতে চলেছে। ওই হামলার পর গাজায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের বছরগুলোতে এমন মাত্রার হত্যাকাণ্ড ও ধ্বংস তিনি আর দেখেননি বলেও উল্লেখ করেন।
গুতেরেস বলেন, গত বছর দেওয়া একটি পরামর্শমূলক মতামতে আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্ট করেছে যে, গাজায় জাতিসংঘকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে এবং সংস্থাটির কর্মী ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, সব পক্ষকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ মেনে চলতে হবে।
সূত্র: আল-জাজিরা
/অ