দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় বিতর্কে জড়িয়েছেন কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেস। তার বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন তিনি।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ চলাকালে কেপ ভার্দে দলের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করা এক তরুণী রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, হোটেলে ওই তরুণীর কক্ষে জোর করে প্রবেশ করে তাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন রায়ান।
ভুক্তভোগী দাবি করেছেন, ঘটনার পর তিনি কেপ ভার্দে দলের তিন কর্মকর্তাকে বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
গ্লোবোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিকিৎসা পরীক্ষায় ওই তরুণীর যৌনাঙ্গ, গলা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে রায়ানের বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডের তথ্য অনুযায়ী, ফিফা জানিয়েছে, এ ধরনের অভিযোগের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিফা।
এমএস/