দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও হতাশার চিত্র বদলাতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলতে ব্যর্থ সফরকারীরা। ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে।
প্রথম দিন ১ উইকেটে ১৩৬ রান নিয়ে শেষ করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ পেরিয়ে লিড নেয়। তবে লিড নেওয়ার পর বাংলাদেশকে সামান্য স্বস্তি এনে দেন পেসার খালেদ আহমেদ।
অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। এরপর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেন ইনোসেন্ট কাইয়া।
ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন কাইয়া। এবাদত হোসেনকে চার মেরে ১৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।
লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২৪৯ রান। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১০৯ রানের লিড নিয়ে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা।
এমএস/