দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে।
একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। এই ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হবে সফরকারীদের।
অন্যদিকে জিম্বাবুয়ের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো একই সফরে বাংলাদেশকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই সিরিজ হারানোর হাতছানি তাদের সামনে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
এমএস/