দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব ফুটবলে এখন আর ব্রাজিলকে একক ফেবারিট বলা যায় না বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তবে তার মতে, সেলেসাও এখনও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, বিশ্ব ফুটবলে এখন আর কোনো একক আধিপত্য নেই। ইউরোপ, দক্ষিণ আমেরিকার পাশাপাশি এশিয়া ও আফ্রিকার দলগুলোও আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
রোনালদো বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্বজুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার “একক ফেবারিট” তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবেই বিবেচিত হয়।’
তবে ব্রাজিলকে ঘিরে প্রত্যাশা কখনোই কমবে না বলেও মনে করেন তিনি।
তার ভাষায়, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে।’
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ রাতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য থাকবে শেষ ষোলো নিশ্চিত করা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে যেমন ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন, তেমনি ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে জাপানও। ফলে হিউস্টন স্টেডিয়ামের এই লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখেই পড়তে যাচ্ছে ব্রাজিল।
এমএস/