দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে জাপান।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচ। জাপান শেষ ১৬ ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে ম্যাচে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার তাকেফুসা কুবোকে পাচ্ছে না তারা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘জাপানিরা অবশ্যই অর্জন করতে পারে। যে কোনো বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট, কিন্তু আমি চাই এই টুর্নামেন্টে আমরা ডার্ক হর্সদের মধ্যে ফেভারিট হিসেবে লড়াই করে এগিয়ে যেতে।’
তিনি আরও বলেন, ‘আমরা আরও একবার ইতিহাস বদলাতে আমাদের সেরাটা দেব। আমরা এমন একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যা সারা বিশ্ব দেখবে। আমি চাই, এটি এমন একটি ম্যাচ হোক, যা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে।’
কোচ মোরিয়াসুর মতে, ব্রাজিলকে হারাতে পারলে তা শুধু একটি জয় নয়, দেশের ফুটবলের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে। এশিয়ার প্রতিনিধিরা প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে।
অতীতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখানোর অভিজ্ঞতা রয়েছে জাপানের। আন্ডারডগ হিসেবে বিবেচিত হলেও নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নামবে সামুরাই ব্লুরা।
এমএম/