দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করায় এ ম্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি বেঞ্চে থাকবেন। মূলত রিজার্ভ খেলোয়াড়দের নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়া জর্ডানকে পরাজিত করায় গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ফলে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া ফুটবলারদের খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।
টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আগের ম্যাচের শুরুর একাদশ থেকে মাত্র দুইজনকে ধরে রাখা হয়েছে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ছাড়া বাকি নয়টি পজিশনে পরিবর্তন এসেছে।
রক্ষণভাগে ডান প্রান্তে সুযোগ পেয়েছেন হুলিয়ানো সিমিওনে। সেন্টারব্যাকে নিকোলাস ওতামেন্দির সঙ্গে খেলবেন মার্কোস সেনেসি, আর বাঁ প্রান্তে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে থাকছেন লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস ও জিওভানি লো সেলসো। আক্রমণভাগের ঠিক পেছনে খেলবেন তরুণ নিকো পাস।
সামনে জুটি গড়বেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); হুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো; নিকো পাস; হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।
এমএস/