দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ বাঁশি বাজার আগেই বিশ্বকাপজুড়ে শুরু হয়েছে সমীকরণের খেলা। গ্রুপসেরা ও রানার্সআপদের পথ তুলনামূলক স্পষ্ট হলেও, শেষ ৩২-এর বাকি আটটি টিকিটের ভাগ্য নির্ধারণ হবে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পারফরম্যান্সের সূক্ষ্ম হিসাব-নিকাশে। সেই নির্বাচন প্রক্রিয়াই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।
ফিফা এই জটিল সমীকরণ সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট পাঁচ ধাপের প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছে। প্রথমত, প্রতিটি গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর অর্জিত পয়েন্টকে প্রাধান্য দেওয়া হবে। যাদের পয়েন্ট সবচেয়ে বেশি, তারাই তালিকার শীর্ষে থেকে নকআউটের টিকিট নিশ্চিত করবে। যদি পয়েন্ট সমান হয়ে যায়, তবে দ্বিতীয় ধাপে দেখা হবে গোল ব্যবধান। যে দলের গোল ব্যবধান বেশি থাকবে, তারা এগিয়ে যাবে।
পরিস্থিতি যদি এরপরও অমিমাংসিত থাকে, তবে তৃতীয় ধাপে দলগুলোর মোট গোল সংখ্যা বিবেচনা করা হবে। তাতেও যদি কোনো মীমাংসা না হয়, তবে চতুর্থ ধাপে দেখা হবে ফেয়ার প্লে বা দলগুলোর শৃঙ্খলাজনিত রেকর্ড। অর্থাৎ, গ্রুপ পর্বে কোন দল কার্ড কম পেয়েছে বা খেলোয়াড়দের আচরণ কেমন ছিল, তার ওপর ভিত্তি করে ভাগ্য নির্ধারণ হবে।
আর যদি সবশেষেও সমতা থেকে যায়, তবে পঞ্চম এবং চূড়ান্ত ধাপ হিসেবে দলগুলোর ফিফা র্যাঙ্কিংকে মানদণ্ড হিসেবে ধরা হবে। অর্থাৎ, র্যাঙ্কিংয়ে যে দলটি এগিয়ে থাকবে, তারাই চূড়ান্তভাবে নকআউট পর্বে নিজেদের স্থান পাকাপোক্ত করবে।
কেএম