দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র খেলছে দারুণ আক্রমণাত্মক ফুটবল। শেষ ম্যাচেও তার ছাপ রাখল স্বাগতিকরা। ৩ মিনিটে পিছিয়ে পড়া তুরস্ক সমতা ফিরিয়েছে ম্যাচের ১০ মিনিটে। দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছে রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলের।
শুরুতেই কর্নার থেকে ভেসে আসা বল গোলপোস্টের ডান পাশে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন অস্টেন ট্রাস্টি, কোণটা অবশ্য দুরূহই ছিল। সেখান থেকেই ট্রাস্টির শট কাছের পোস্ট দিয়ে জড়াল জালে। যুক্তরাষ্ট্র এগিয়ে গেল ম্যাচের ৩ মিনিটেই। এরপরই আক্রমণ ম্যাচের ১০ মিনিটে গোল পরিশোধ করে তুরস্ক।
ওদিকে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া আজ মাঠে নামছে যখন, দুই দলের সামনেই আছে গ্রুপ ডি-এর দ্বিতীয় হওয়ার হাতছানি। দুই দলেরই পয়েন্ট এখন ৩ করে।
কেএম