• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

পেনাল্টি শুটআউটের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

স্পোর্টস ডেস্ক
  ২৪ জুন ২০২৬, ২০:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের মহারণ শুরুর আগেই পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারের নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টাইব্রেকারে টসের মাধ্যমে কোনো একটি দলের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকার শুরুর আগে রেফারি দুই দলের অধিনায়কদের নিয়ে দুটি কয়েন টস করেন। প্রথম টসে নির্ধারণ করা হয় কোন প্রান্তের গোলপোস্টে শট নেওয়া হবে। দ্বিতীয় টসে ঠিক হয় কোন দল প্রথম পেনাল্টি নেবে।

এই পদ্ধতিতে অনেক সময় একটি দলই পরপর দুটি টসে জিতে প্রথম শট নেওয়া এবং নিজেদের পছন্দের গোলপোস্ট বেছে নেওয়ার—দুই ধরনের সুবিধাই পেয়ে যায়।

এই মনস্তাত্ত্বিক সুবিধা কমিয়ে আনতেই ‘এক টস’ নীতি চালুর প্রস্তাব দিয়েছে ফিফা।

নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, টাইব্রেকার শুরুর আগে রেফারি মাত্র একটি কয়েন টস করবেন।

টসে জয়ী অধিনায়ক দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন—প্রথমে শট নেওয়া অথবা পছন্দের গোলপোস্ট নির্বাচন।

জয়ী দল যে সুবিধাটি নেবে, অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে প্রতিপক্ষ দল। অর্থাৎ, টসে জয়ী দল যদি প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে প্রতিপক্ষ দল ঠিক করবে কোন গোলপোস্টে টাইব্রেকার অনুষ্ঠিত হবে।

ফিফার বিশ্বাস, এই পদ্ধতি কার্যকর হলে পেনাল্টি শুটআউটে দুই দলের জন্য আরও সমান সুযোগ ও ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

একাদশে এক পরিবর্তন নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

তবে চলতি বিশ্বকাপের নকআউট পর্বেই নতুন নিয়মটি কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আন্তর্জাতিকভাবে নিয়মটি কার্যকর করতে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)’-এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

এমএস/

  • পেনাল্টি
এ সম্পর্কিত আরও খবর
ইংল্যান্ড ম্যাচে পেনাল্টি না পাওয়ায় ক্ষুব্ধ ঘানা কোচ
ইংল্যান্ড ম্যাচে পেনাল্টি না পাওয়ায় ক্ষুব্ধ ঘানা কোচ
বিশ্বকাপে পেনাল্টি মিসে এককভাবে শীর্ষে লিওনেল মেসি
বিশ্বকাপে পেনাল্টি মিসে এককভাবে শীর্ষে লিওনেল মেসি
পেনাল্টি মিস করলেন মেসি, ক্যারিয়ারের ৩৩তম ব্যর্থতা
পেনাল্টি মিস করলেন মেসি, ক্যারিয়ারের ৩৩তম ব্যর্থতা
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পেনাল্টি গোলদাতা এখন হ্যারি কেইন
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পেনাল্টি গোলদাতা এখন হ্যারি কেইন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।