• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

একাদশে এক পরিবর্তন নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  ২৪ জুন ২০২৬, ২০:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুধু নকআউট পর্বে ওঠাই নয়, গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করাও কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সেলেসাওরা। সমান ৪ পয়েন্ট রয়েছে মরক্কোরও। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল (+৩)।

গ্রুপ ‘সি’ থেকে এখনো কোনো দলই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড—তিন দলই রয়েছে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে। আজই চূড়ান্ত হবে গ্রুপ ‘সি’-এর নকআউট পর্বের সমীকরণ।

কারও ওপর নির্ভরশীল না হয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করতে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করলেই হবে ব্রাজিলের। গ্রুপসেরা নির্ধারণ হবে মরক্কো ও হাইতির ম্যাচের ফলের ওপর। একই সময়ে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটিও। টাইব্রেকিং নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড-টু-হেড, গোল ব্যবধান ও গোলসংখ্যা বিবেচনা করা হবে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসতে পারে। ঊরুর পেশিতে চোট পাওয়ায় খেলতে পারবেন না রাফিনিয়া। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাই এবং একটি ভালো ম্যাচ উপহার দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি। রাফিনিয়ার বিকল্প আমাদের কাছে পরিষ্কার। কার্ডের হিসাব মাথায় রেখে দল সাজানোর কোনো পরিকল্পনা নেই।’

অনুশীলনে ডান প্রান্তে রায়ানকে নিয়ে কাজ করেছেন আনচেলত্তি। লুইস হেনরিখকে নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কোচের প্রথম পছন্দ এই তরুণ ফরোয়ার্ড। আক্রমণের গতি ও প্রস্থ বাড়াতে রায়ানের ওপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।

এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, দলে থাকছেন নেইমার জুনিয়র। তবে পুরোপুরি ফিট না থাকায় তাকে শুরু থেকেই খেলানোর ঝুঁকি নিচ্ছে না দল। ১০ নম্বর জার্সিধারী এই তারকা বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষ দিকে তাকে মাঠে নামানো হতে পারে।

আরও পড়ুন

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

গোলশূন্য ড্রয়ের পর ঘানার প্রশংসায় ইংল্যান্ড কোচ

স্কটল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলকে হারাতে পারেনি। বিশ্বকাপেও চারবার দেখা হয়েছে দুই দলের। সেখানে ব্রাজিলের জয় তিনটি, একটি ম্যাচ ড্র হয়েছে।

সম্ভাব্য ব্রাজিল একাদশ: অ্যালিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

এমএস/

  • ব্রাজিল
এ সম্পর্কিত আরও খবর
ব্রাজিল-ভারত ঐতিহাসিক ফুটবল ম্যাচ, কবে কখন কোথায়?
ব্রাজিল-ভারত ঐতিহাসিক ফুটবল ম্যাচ, কবে কখন কোথায়?
ব্রাজিল জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
ব্রাজিল জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
ট্রাম্প প্রশাসনের ২ কর্মকর্তার ভিসা আবেদন বাতিল করল ব্রাজিল
ট্রাম্প প্রশাসনের ২ কর্মকর্তার ভিসা আবেদন বাতিল করল ব্রাজিল
ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।