দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে এটি তার তৃতীয় পেনাল্টি মিস (টাইব্রেকার বাদে), যার মাধ্যমে তিনি এই তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
এতদিন ঘানার আসামোয়া জিয়ানির সঙ্গে যৌথভাবে দুটি করে পেনাল্টি মিসের রেকর্ড ছিল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে নেওয়া পেনাল্টিটি পোস্টের বাইরে চলে গেলে তিনি এককভাবে এই তালিকার শীর্ষে অবস্থান নেন।
এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিবারই তার শট প্রতিপক্ষ গোলরক্ষক কিংবা পোস্টের বাইরে চলে যায়।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন ৩৮ বছর বয়সী মেসি, যার মধ্যে মিসের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে।
অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে এখন নির্ভরযোগ্য হয়ে উঠছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। ম্যাক অ্যালিস্টার ১৩ ম্যাচে ১২টি এবং এনজো ফার্নান্দেজ ১২ ম্যাচে ১১টি পেনাল্টি সফলভাবে রূপান্তর করেছেন।
এমএস/