• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপের উৎসব চলছে, গাজায় কি পৌঁছায় সেই আনন্দ?

স্পোর্টস ডেস্ক
  ২৪ জুন ২০২৬, ০৭:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলছে, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী রিয়েল-টাইমে ম্যাচ উপভোগ করছেন। কিন্তু গাজায় বাস্তবতা ভিন্ন। বিদ্যুৎ ও ইন্টারনেট সংকটের কারণে অনেককেই ম্যাচ দেখতে হচ্ছে বিলম্বিত সম্প্রচার বা সংক্ষিপ্তসার দেখে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়ামে অস্থায়ী তাঁবুর সামনে বসে মোবাইল ফোনে আগের রাতের একটি বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন ছয় সন্তানের জনক সামিহ তুতা। যুদ্ধের আগে ফুটবল ছিল পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির উপলক্ষ। এখন সেটি হয়ে উঠেছে বিলাসিতা।

সামিহ বলেন, ‘ইন্টারনেট সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যায়, বিদ্যুৎও থাকে না। কখনো পুরো ম্যাচ দেখার সুযোগ মিললেও হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় অভিজ্ঞতা নষ্ট হয়ে যায়। যুদ্ধের আগের সময়ের সঙ্গে এর কোনো তুলনাই চলে না।’

২০২২ সালের কাতার বিশ্বকাপের স্মৃতি এখনো ভোলেননি তিনি। তখন গাজা সিটির জেইতুন এলাকায় নিজের বাড়িতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বসে খেলা দেখতেন। কঠিন বাস্তবতার মধ্যেও তখন মানুষের জীবনে আনন্দের কিছু মুহূর্ত ছিল।

কিন্তু ইসরায়েলের চলমান সামরিক অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন সামিহ। নিজের বাড়ি ছেড়ে এখন তাঁবুতেই কাটছে জীবন। তার ভাষায়, যুদ্ধ শুধু ফুটবল দেখা কঠিন করে তোলেনি, বিশ্বকাপ ঘিরে আগের উত্তেজনাও কেড়ে নিয়েছে।

তবু ফুটবল এখনো কিছুটা স্বস্তি দেয়। সামিহ বলেন, ‘কখনো কখনো মোবাইলে খেলা দেখে কিছু সময়ের জন্য হলেও যুদ্ধ ও বাস্তুচ্যুত জীবনের কষ্ট ভুলে থাকা যায়।’

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২১ বছর বয়সী ইউসুফ আল-নুয়াইজি। পর্তুগালের সমর্থক এই তরুণ বলেন, ‘বিশ্বকাপ দেখা এখন আনন্দের চেয়ে কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে।’

সম্প্রতি বন্ধুদের নিয়ে একটি ম্যাচ দেখার জন্য দূরের একটি ক্যাফেতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন বিদ্যুৎ না থাকায় সেটি বন্ধ। পরে অন্য জায়গায় খেলা দেখতে পারলেও মাত্র ৪০ মিনিট পর ক্লান্তিতে আর থাকতে পারেননি।

ইউসুফ বলেন, ‘যুদ্ধ শুরুর পর জীবনের সবকিছু বদলে গেছে। মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। একসময় নিজের বাড়িতে স্বাধীনভাবে চলাফেরা করলেও এখন তাঁবুর জীবনে নেই কোনো ব্যক্তিগত গোপনীয়তা।’

২০২২ সালের বিশ্বকাপের সময়ের পরিবেশ স্মরণ করে তিনি বলেন, ‘বড় পর্দা, জাতীয় পতাকা, চা-কফি, খাবার আর বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় খেলা দেখার আনন্দ ছিল অন্যরকম।’

বিদ্রূপের বিষয় হলো, যে ইয়ারমুক স্টেডিয়ামে তিনি এখন বাস্তুচ্যুত মানুষ হিসেবে আশ্রয় নিয়েছেন, সেটিই একসময় স্থানীয় ফুটবল ম্যাচ দেখার প্রিয় স্থান ছিল।

যুদ্ধের কারণে গাজার অনেক স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনা এখন আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। অনেকগুলো আবার ধ্বংস হয়ে গেছে।

ইউসুফ জানান, এখনো সুযোগ পেলে খেলা দেখেন, তবে আগের সেই আবেগ আর নেই। সময় কাটানোর জন্যই মূলত ম্যাচ দেখা হয়। যুদ্ধের ভয়াবহতার পর গাজার মানুষের জীবনের মতো ফুটবলের প্রতি সেই উন্মাদনাও অনেকটাই হারিয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা

/অ

  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • গাজা যুদ্ধ
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করল যেসব দল
বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করল যেসব দল
ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
পানামাকে হারালেও পারফরম্যান্সে খুশি নন ক্রোয়েশিয়া কোচ
পানামাকে হারালেও পারফরম্যান্সে খুশি নন ক্রোয়েশিয়া কোচ
কলম্বো–কঙ্গো: প্রথমার্ধে গোল করতে পারেনি কেউই
কলম্বো–কঙ্গো: প্রথমার্ধে গোল করতে পারেনি কেউই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।