দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে একের পর এক দল নকআউটের টিকিট নিশ্চিত করছে। ইতোমধ্যেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে মোট ছয়টি দল।
এদের মধ্যে প্রথম দল হিসেবে নকআউটে ওঠে স্বাগতিক মেক্সিকো। গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করে তারা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ ব্যবধানে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল মেক্সিকো।
দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ডি’-তে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে তারা নকআউটে জায়গা করে নেয়। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ ব্যবধানে দারুণ জয় পায় যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘ই’-তে টানা দুর্দান্ত পারফরম্যান্সে নকআউট নিশ্চিত করে জার্মানি। আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ৩২-এ যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুরাসাওয়ের বিপক্ষে ৭–১ গোলের বড় জয় দিয়ে শুরু করেছিল তারা।
গ্রুপ ‘জে’-তে এক ম্যাচ হাতে রেখেই নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে লিওনেল মেসির দল। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
গ্রুপ ‘আই’-এ জায়গা নিশ্চিত করে ফেভারিট ফ্রান্স। ইরাককে ৩–০ গোলে হারিয়ে নকআউটে ওঠে ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩–১ ব্যবধানে জয় পেয়েছিল ফরাসিরা।
একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নেয় নরওয়ে। সেনেগালকে ৩–২ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে তারা। এর আগে ইরাককে ৪–১ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছিল নরওয়ে।
বিশ্বকাপে এখন বাকি দলগুলোও শেষ ৩২-এ জায়গা পাওয়ার লড়াইয়ে নেমেছে, যেখানে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে বাঁচা-মরার লড়াই।
/অ