দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে পানামার বিপক্ষে ১–০ গোলের কঠিন জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো ডালিচ। তার মতে, বড় মঞ্চে টিকে থাকতে হলে দলকে আরও মনোযোগী হতে হবে এবং সব বিভাগে উন্নতি করতে হবে।
ম্যাচে শুরু থেকেই পানামা দ্রুতগতির আক্রমণ ও সংগঠিত ফুটবল দিয়ে ক্রোয়েশিয়াকে চাপে রাখে। বিশেষ করে হোসে লুইস রদ্রিগেজের একটি হেড গোলের খুব কাছাকাছি পৌঁছে গেলেও ক্রোয়েশিয়ার গোলরক্ষকের অসাধারণ সেভে বল ক্রসবারে লেগে ফিরে আসে। এমনকি হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত একাধিকবার চাপে পড়ে যায় ক্রোয়েশিয়া।
দলের পারফরম্যান্সে হতাশ ডালিচ বিরতির সময় মাঠেই খেলোয়াড়দের সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলেন এবং তাদের মনোযোগ ফেরানোর চেষ্টা করেন।
ম্যাচ শেষে ডালিচ বলেন, ‘তারা সত্যিই অনেক চাপের মধ্যে ছিল এবং প্রায় প্রতিটি বলই প্রতিপক্ষের দখলে ছিল, যা আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা শুরুতে এই চাপ সামলাতে পারিনি, তাই আমি কিছুটা রেগে গিয়েছিলাম এবং প্রতিক্রিয়া জানিয়েছি।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়—এমন চাপ নিয়েই মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের মান দেখিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা।
ডালিচ স্বীকার করেন, দলের পারফরম্যান্স তার প্রত্যাশার নিচে ছিল। ‘আমি সত্যি বলতে এমন কঠিন ম্যাচ আশা করিনি। আমরা ঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারিনি, হয়তো চাপের কারণেই এমন হয়েছে,’ বলেন তিনি।
আগামী ম্যাচে ঘানার বিপক্ষে আরও উন্নত পারফরম্যান্সের প্রত্যাশা করে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘আমি এই ম্যাচটি ভুলে গিয়ে এখন পরের ম্যাচে মনোযোগ দিতে চাই। বিশেষ করে রক্ষণভাগে আমাদের আরও উন্নতি করতে হবে।’
সূত্র: রয়টার্স
/অ