দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলাডেলফিয়ায় ঝড়-বৃষ্টি আর দুই ঘণ্টার বেশি সময়ের বিরতিও থামাতে পারেনি কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার যাত্রা। ইরাকের বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোল করে বিশ্বকাপে নিজের ১৬তম গোলের দেখা পেয়েছেন ফ্রান্স অধিনায়ক।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এমবাপ্পে। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির ১৮ গোলের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।
ম্যাচের ৫৪তম মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুলে সুযোগ তৈরি হয় ফ্রান্সের জন্য। ডিফেন্ডার আহমেদ কাসেমের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক আহমেদ বাসিল। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বল জালে জড়ান এমবাপ্পে।
নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন ফরাসি অধিনায়ক। সেনেগালের বিপক্ষে করা গোলের ধারাবাহিকতা ধরে রেখে ইরাকের বিপক্ষেও জোড়া আঘাত হেনেছেন তিনি।
এই গোলের মাধ্যমে জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। এখন তার সামনে রয়েছেন কেবল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
এমএস/