• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসির জোড়া গোলে নকআউট পর্বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  ২৩ জুন ২০২৬, ০১:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরুটা হয়েছিল হতাশা দিয়ে, শেষটা ইতিহাস গড়ে। পেনাল্টি মিসের আক্ষেপ ভুলে জোড়া গোল করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শেষ ষোলোয় তুলে দিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ম্যাচের তৃতীয় মিনিটেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ডি-বক্সে প্রবেশের সময় লাউতারো মার্টিনেজকে ফাউল করা হলেও রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দেন। পরে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন।

অষ্টম মিনিটে পেনাল্টি নিতে গিয়ে রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেন মেসি। তার শট পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়।

২১ মিনিটে আরেকটি সুযোগ তৈরি হলেও অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবার হস্তক্ষেপে তা নষ্ট হয়। ৩৩ মিনিটে প্রায় নিশ্চিত গোল থেকে আর্জেন্টিনাকে বঞ্চিত করেন আলাবাই।

তবে ৩৮ মিনিটে আর ভুল করেননি মেসি। বাম দিক থেকে আক্রমণের সূচনা করে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৭তম গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।

এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। ৬৩ মিনিটে এনজো ফের্নান্দেসের জোরালো শট ব্লক করেন অস্ট্রিয়ার ডিফেন্ডাররা। ৭৪ মিনিটে নিকোলাস গঞ্জালেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ দিকে দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ৮৭ মিনিটে গঞ্জালেস সুযোগ পেলেও শট প্রতিহত হয়।

আরও পড়ুন

​​​​​​​ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

​​​​​​​যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ড্রেসিংরুমে শান্তির বার্তা রেখে গেল ইরান

তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। হুলিয়ান আলভারেসের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় শটে বল জালে পাঠান তিনি।

জোড়া গোলের রাতে শুধু জয়ই নয়, ইতিহাসও নিজের করে নিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এমএস/

  • মেসি
  • আর্জেন্টিনা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
জোড়া গোলে আর্জেন্টিনাকে নকআউটে তুলে যা বললেন মেসি
জোড়া গোলে আর্জেন্টিনাকে নকআউটে তুলে যা বললেন মেসি
এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
এমবাপ্পের দুর্দান্ত গোলে এগিয়ে ফ্রান্স, ইরাককে চাপে ফেলল শততম ম্যাচের নায়ক
এমবাপ্পের দুর্দান্ত গোলে এগিয়ে ফ্রান্স, ইরাককে চাপে ফেলল শততম ম্যাচের নায়ক
ইরাকের বিপক্ষে শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে ফ্রান্স
ইরাকের বিপক্ষে শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে ফ্রান্স
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।