দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও মিসর। সেই লড়াইয়ে প্রথমার্ধেই এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ফিন সারম্যান। তার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছিল। মিসর শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। ম্যাচটিতে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বেলজিয়াম।
অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই ম্যাচে দুবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি কিউইরা।
বর্তমান ম্যাচে জয় ধরে রাখতে পারলে বিশ্বকাপের মঞ্চে এটি হবে নিউজিল্যান্ডের প্রথম জয়। অন্যদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসর।
কেএম