দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি চমকপ্রদ ফল তুলে নিয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল আফ্রিকার এই দলটি। এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বড় চমক দেখিয়েছিল তারা।
ম্যাচের ২১তম মিনিটে দুর্দান্ত এক সরাসরি ফ্রি-কিকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। এই গোলটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।
তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফিরে আসে উরুগুয়ে। কয়েক মিনিটের ব্যবধানে মাক্সিমিলিয়ানো আরাউহো ও গুস্তিন কানোবিও গোল করে স্কোরলাইন ২-১ করে দেন।
দ্বিতীয়ার্ধে আবারও লড়াইয়ে ফেরে কেপ ভার্দে। ম্যাচের প্রায় এক ঘণ্টা পূর্ণ হওয়ার পর উরুগুয়ের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে গোল করেন হেলিও ভারেলা, ফলে ম্যাচে সমতা ফেরে ২-২।
শেষ দিকে উরুগুয়ে জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও কেপ ভার্দের সংগঠিত রক্ষণভাগ ভেঙে তারা আর গোল আদায় করতে পারেনি।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। সমান ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে এবং তিনে রয়েছে কেপ ভার্দে।