দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে প্রায়ই দেখা যায় অপ্রত্যাশিত সব ঘটনা। মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ে ও কেপ ভার্দের ম্যাচেও তেমনই এক চমকের জন্ম দিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
ম্যাচের ২১তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে এগিয়ে যায় কেপ ভার্দে। বিশ্বকাপের মঞ্চে এটি কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কেপ ভার্দে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ তারা। অভিষেক আসরের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে লিড নেওয়ায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যেও বিস্ময় ছড়িয়ে পড়ে।
মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের এই ম্যাচের আগে দুই দলই একটি করে ম্যাচ খেলে ১ পয়েন্ট সংগ্রহ করেছিল। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ।
জে আই