দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় হাইতির বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপন করেছেন সমর্থকেরা। মোটরসাইকেলে সাইলেন্সার খুলে, বাঁশি বাজিয়ে ও হলুদ-সবুজ পতাকা নিয়ে শহরে বড় মিছিল বের করেন তারা।
শনিবার (২০ জুন) বিকেল ৫টায় শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার নোমানী ময়দানে এসে শেষ হয়। হাজার হাজার ব্রাজিল ভক্ত অংশ নেন এতে। তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক ফুটবলপ্রেমীরাও ছিলেন। অনেকে পরিবার নিয়ে যোগ দেন।
সমর্থকেরা জানান, ফুটবল তাদের আবেগের অংশ। তারা ব্রাজিলের বিশ্বকাপে সাফল্য প্রত্যাশা করছেন। এই আয়োজন মাগুরার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এমএম/