দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের তিন খেলোয়াড় ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোস আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরেকটি হলুদ কার্ড পেলে প্রথম নকআউট রাউন্ডে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
‘সি’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। মরক্কো ও হাইতির বিপক্ষে জয়ের পর তিন খেলোয়াড়ই একটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে সেলেসাওদের।
ফিফা চলতি বিশ্বকাপে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে। গ্রুপ পর্ব শেষে কার্ডগুলো বাতিল হয়ে যাবে এবং কোয়ার্টার ফাইনালের আগেও আবার নতুন করে হিসাব শুরু হবে। তবে গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড় প্রথম নকআউট ম্যাচে খেলতে পারবেন না।
ব্রাজিল ক্যাম্পে এই তিন খেলোয়াড়কে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু কার্ড এড়িয়ে খেলার দিকে নজর রাখতে হবে কোচিং স্টাফকে।
এমএম/