দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ম্যাচ শুরুর বাঁশি বাজল। চোখের কয়েকটি পলক ফেলতেই গোল উদযাপন! আজ (শনিবার) বোস্টন স্টেডিয়াম ও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটল এমন ঘটনা।
স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সালিবারি মাত্র ৭১ সেকেন্ড পর গোল করলেন। এর কয়েক ঘণ্টা পর তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা ৬ সেকেন্ডের ব্যবধানে তাকে ছাপিয়ে গেলেন। একই দিনে চলতি বিশ্বকাপে দুইবার দ্রুততম গোলের রেকর্ড হলো।
বক্সের বাইরে থেকে জোরালো এক শট নেন গালারজা। তুর্কি গোলকিপার উগুরকান কাকির নাগালেই পাননি বল। ৬২ সেকেন্ডে গোল করেন প্যারাগুয়ের ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর সাইবারির চেয়ে ৬ সেকেন্ড কম সময় লেগেছে এই গোল হতে।
মানে, চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড এখন গালারজার দখলে। যদিও বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের তালিকায় সেরা দশেও নেই এটি। ১৩ জন ভিন্ন খেলোয়াড় প্রথম ৬০ সেকেন্ডের মধ্যে গোল করেছেন। সবচেয়ে দ্রুততম গোল হাকান সুকুরের। তুর্কির এই তারকার ২০০২ সালে ১১ সেকেন্ড লেগেছিল গোল করতে।
সাইবারির রেকর্ড ভাঙতে যেখানে কয়েক ঘণ্টা লেগেছে, সেখানে গালারজার রেকর্ড কতক্ষণ টিকে থাকে সেটাই দেখার অপেক্ষা।
কে