দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন চলাকালে আকাশে অজ্ঞাত একটি ড্রোন দেখা গেছে। মেক্সিকোর গুয়াদালাহারায় ক্লোজড ডোর অনুশীলনের সময় ঘটনাটি ঘটে। পরে সামরিক বাহিনী ড্রোনটি শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে।
নাম প্রকাশ না করার শর্তে এক মেক্সিকান ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনটি অনুমোদনহীন ছিল এবং নিরাপত্তা বলয়ে প্রবেশের চেষ্টা করেছিল। এটি দ্রুত নিষ্ক্রিয় করা হয়।
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং-বো বলেন, অনুশীলনের সময় আকাশে ড্রোন দেখা গেলেও তখনও ট্যাকটিক্যাল অনুশীলন শুরু হয়নি। ফলে এটি তাদের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলেনি। তবে ম্যাচের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা দুর্ভাগ্যজনক বলে তিনি হতাশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া মাঠে নামবে। ২০২৬ বিশ্বকাপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মেক্সিকোর সামরিক বাহিনী ও পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। টুর্নামেন্টটি আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে।
এমএম/