দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রে ম্যাচে যে হারবে তার বিদায় এক প্রকার নিশ্চিত।
চেক প্রজাতন্ত্র বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ এ-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
চেক প্রজাতন্ত্র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরেছে। দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে ০-২ গোলে পরাজিত হয়েছে। গ্রুপ এ-এ মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার তিন পয়েন্ট করে রয়েছে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার এখনো কোনো পয়েন্ট নেই।
চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কুবেক ৩-৪-২-১ ফর্মেশনে দল সাজাতে পারেন। প্যাট্রিক শিক স্ট্রাইকারের ভূমিকায় থাকবেন। টমাস সোচেক মাঝমাঠে নেতৃত্ব দেবেন। দলটি শারীরিক শক্তি ও সেট পিসের সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করেছে।
দক্ষিণ আফ্রিকার দুই মিডফিল্ডার স্পেফেলো সিথোল ও থেম্বা জোয়ানে লাল কার্ডের কারণে নিষিদ্ধ। কোচ হুগো ব্রুস ৪-২-৩-১ ফর্মেশনে ফিরতে পারেন। লায়েল ফস্টার আক্রমণভাগে প্রধান ভরসা।
দুই দলের মধ্যে জাতীয় পর্যায়ে এর আগে উল্লেখযোগ্য ম্যাচ হয়নি। চেক প্রজাতন্ত্র অভিজ্ঞতায় এগিয়ে। দক্ষিণ আফ্রিকা গতি ও পাল্টা আক্রমণের ওপর নির্ভর করবে।
এমএম/