দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৪৭ ও ৪৮তম দল হিসেবে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলেছে উজবেকিস্তান ও কলম্বিয়া। অর্থাৎ ৪৮টি দলের প্রতিটি একটি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দলের এখনো দুটি করে ম্যাচ বাকি।
তবে কিছু দল শুরুতেই তিন পয়েন্ট তুলে দ্বিতীয় রাউন্ডের পথে কিছুটা হলেও এগিয়ে গেছে। বিশেষ করে যেসব গ্রুপে মাত্র একটি দল জয় পেয়েছে, সেসব শেষ বত্রিশে খেলার আশা করতেই পারে।
এখন দেখে নেওয়া যাক, সব দলের প্রথম ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষে কারা, দ্বিতীয় স্থানে কারা।
‘এ’ গ্রুপ: শীর্ষে স্বাগতিক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৩, তারা চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-১ গোলে।
‘বি’ গ্রুপ: এই গ্রুপের প্রথম দুটি ম্যাচই ১-১ ড্র হয়েছে। সুইজারল্যান্ড ও কাতার এবং কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা—চারটি দলই একটি করে গোলে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লের নিয়মে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।
‘সি’ গ্রুপ: স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে আছে। মরক্কো ও ব্রাজিল নিজেদের ম্যাচটি ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফেয়ার প্লেতে দ্বিতীয় স্থানে মরক্কো। ব্রাজিল তিনে।
‘ডি’ গ্রুপ: যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ গোলে জিতেছে তুরস্কের বিপক্ষে। শীর্ষে তাই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
‘ই’ গ্রুপ: এই গ্রুপের শীর্ষে কুরাসাওকে ৭-১ গোলে হারানো জার্মানি। দুইয়ে থাকা আইভরিকোস্টও ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে।
‘এফ’ গ্রুপ: তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেন শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডস ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তবে ফেয়ার প্লেতে এগিয়ে জাপান গ্রুপে দ্বিতীয়।
‘জি’ গ্রুপ: এই গ্রুপের দুটি ম্যাচই ২-২ গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর-সব দলই প্রথম ম্যাচ শেষে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড, ইরান দ্বিতীয়।
‘এইচ’ গ্রুপ: স্পেন থাকা গ্রুপটিতে এই মুহূর্তে শীর্ষে উরুগুয়ে, দুইয়ে সৌদি আরব। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন গোল শূন্য ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। উরুগুয়ে-সৌদি আরব ম্যাচও ড্র হয়েছে, তবে ১-১ হওয়ায় তারাই শীর্ষ দুটি স্থানে।
‘আই’ গ্রুপ: নরওয়ে প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে ভালো সূচনা করেছে। ফ্রান্সও সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে। গোলে এগিয়ে নরওয়ে শীর্ষে, ফ্রান্স দ্বিতীয়।
‘জে’ গ্রুপ: আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া, তারা জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে।
‘কে’ গ্রুপ: শীর্ষে আছে কলম্বিয়া। তারা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে দুইয়ে ফেয়ার প্লেতে এগিয়ে ডিআর কঙ্গো দ্বিতীয়।
‘এল’ গ্রুপ: ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে ঘানা ১-০ গোলে হারিয়েছে পানামাকে। শীর্ষে ইংল্যান্ড, দুইয়ে ঘানা।
কে