দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ মিশনে শুরুতেই গোলের দেখা পেয়েও উদ্যাপন করতে পারেনি আর্জেন্টিনা। একই পরিণতি হয়েছে আলজেরিয়ারও। অফসাইডের কারণে দুই দলের একটি করে গোল বাতিল হওয়ায় ম্যাচে এখনো অমীমাংসিত লড়াই চলছে।
ম্যাচের চতুর্থ মিনিটেই বল জালে জড়ান লিওনেল মেসি। লাউতারো মার্তিনেজের বাড়ানো পাস থেকে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে ফাঁকি দিয়ে দুর্দান্ত ফিনিশিং করেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে গোল উদ্যাপনের আগেই লাইন্সম্যানের পতাকা উঠে যায়। রিপ্লেতে দেখা যায়, পাস গ্রহণের সময় অফসাইডে ছিলেন মেসি। ফলে গোলটি বাতিল হয়ে যায়।
এর কিছুক্ষণ পরই পাল্টা আঘাত হানে আলজেরিয়া। বক্সের বাম প্রান্তে বল পেয়ে জালে পাঠান উইঙ্গার ইব্রাহিম মাজা। কিন্তু সেই গোলও টেকেনি। অফসাইডের কারণে বাতিল হয়ে যায় আলজেরিয়ার সম্ভাবনাময় এই আক্রমণ।
ম্যাচে কাগজে-কলমে ৪-৩-৩ ছকে খেলতে নামলেও বাস্তবে ভিন্ন কৌশল দেখা যাচ্ছে আর্জেন্টিনার। থিয়াগো আলমাদাকে কিছুটা নিচে নেমে খেলতে দেখা যাচ্ছে, আর সামনে লিওনেল মেসির সঙ্গে অবস্থান করছেন লাউতারো মার্তিনেজ। ফলে দলটি অনেকটা ৪-৪-২ ফরমেশনে খেলছে।
মূলত রক্ষণকে আরও শক্তিশালী করতে এমন কৌশল নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। শুরু থেকেই সতর্ক ফুটবল খেলছে দুই দল, আর অফসাইডের কারণে দুই গোল বাতিল হওয়ায় ম্যাচে উত্তেজনা আরও বেড়েছে।
এমএস/