• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

‘সমালোচকদের মুখ বন্ধ করতে হলে ৮০ বছর খেলতে হতো’: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
  ১৭ জুন ২০২৬, ০৫:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জয় এনে দেওয়ার পাশাপাশি দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে বিশ্বকাপ জেতানোই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফরাসি এই তারকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলের জয়ে ৫৮তম আন্তর্জাতিক গোল করে অলিভিয়ের জিরুদের ৫৭ গোলের রেকর্ড ভেঙে দেন ২৭ বছর বয়সী এমবাপ্পে।

ম্যাচ শেষে ফরাসি সংবাদমাধ্যম ‘এম৬’-কে দেওয়া সাক্ষাৎকারে সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিশোধ বলতে কিছু নেই। যারা আমার সমালোচনা করে তাদের মুখ বন্ধ করার জন্য যদি আমি খেলতাম, তাহলে আমাকে ৮০ বছর বয়স পর্যন্ত খেলতে হতো। আমি খেলি আমার দেশের জন্য ইতিহাস গড়তে এবং দলকে ফাইনালে পৌঁছে বিশ্বকাপ জিততে সাহায্য করার জন্য।’

তিনি আরও বলেন, ‘বাকি সবকিছু সবসময়ই আমার ক্যারিয়ারের অংশ হয়ে থাকবে।’

দুর্দান্ত পারফরম্যান্সের পরও নিজেদের সেরা ছন্দে পৌঁছাতে পারেনি বলে মনে করেন এমবাপ্পে। তার ভাষায়, ‘আমার মনে হয় আমরা এখনও আমাদের সেরা ফর্মে পৌঁছাতে পারিনি। তবে যেকোনো প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করা সবসময় গুরুত্বপূর্ণ। এটি কিছুটা স্বস্তি দেয়, যদিও বিশ্বকাপে কখনোই পুরোপুরি স্বস্তিতে থাকা যায় না।’

প্রথমার্ধে ফ্রান্সকে বেশ ভুগতে হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

আরও পড়ুন

এক ম্যাচেই ভিসা জটিলতায় ইরানি উইঙ্গার তোরাবি

হালান্ডের জোড়া গোলে এগিয়ে নরওয়ে, লড়াইয়ে টিকে আছে ইরাক

আর্জেন্টিনা ম্যাচের আগে আবেগঘন বার্তা ডি মারিয়ার, ‘এটা পুরো দেশের স্বপ্ন’

এমবাপ্পে বলেন, ‘সব দলই জানে বিশ্বকাপ কতটা বিশেষ একটি প্রতিযোগিতা। সবাই জিততে চায় এবং নিজেদের দেশের ভালো ভাবমূর্তি তুলে ধরতে চায়। আজ ম্যাচটি সহজ ছিল না। তবে আমরা জানি, যেকোনো মুহূর্তে গোল করে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য আমাদের আছে, আর সেটিই আমাদের আত্মবিশ্বাস দেয়।’

সেনেগালের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যাও বাড়িয়েছেন এমবাপে। এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।

এমএস/

  • কিলিয়ান এমবাপ্পে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।