• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

রাত ১১টায় আন্ডারডগ কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক
  ১৪ জুন ২০২৬, ১৯:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশ হিসেবে জায়গা পাওয়া কুরাসাও এর। ফিফা র‍্যাঙ্কিংয়ে জার্মানি ১০ নম্বরে, আর কুরাসাও ৮২ নম্বরে। কাগজে-কলমে ব্যবধান বড় হলেও আন্ডারডগ কুরাসাও বড় অঘটনের স্বপ্ন দেখছে, আর জার্মানি চাইছে শক্তভাবে বিশ্বকাপ শুরু করতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল।

মাত্র দেড় লাখ জনসংখ্যা ও ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও বিশ্বকাপে জায়গা করে নিয়েই আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয় তাদের। শেষ পাঁচ ম্যাচে এক জয়, এক ড্র ও তিন হারের পাশাপাশি করেছে মাত্র তিন গোল।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে জার্মানি। কোচ জুলিয়ানের অধীনে শেষ পাঁচটি প্রস্তুতিমূলক ম্যাচেই জয় পেয়েছে দলটি। এই সময়ে করেছে ১৮ গোল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ব্যর্থতার পর আবারও পুরোনো মর্যাদা ফিরে পেতে মরিয়া ‘ডাই মানশাফট’।

গ্রুপ ‘ই’-তে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জার্মানি। তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান রিটজ Florian Wirtz-কে ঘিরে গড়া দলটি আক্রমণাত্মক ও দ্রুতগতির ফুটবল খেলছে। অনেকেই এই দলকে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে তুলনা করছেন।

মিডফিল্ডার Leon Goretzka বলেন, ‘আমরা ভুলগুলো শুধরে নিতে চাই। আগের ব্যর্থতার স্মৃতি এখন আর খুব একটা প্রভাব ফেলে না, তবে সমর্থকদের আস্থা পুরোপুরি ফিরে আসেনি। আমরা সেটা ফিরিয়ে আনতে চাই।’

অন্যদিকে কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাত ৭৮ বছর বয়সে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনটি বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা এই ডাচ কোচ এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন।

কুরাসাও মিডফিল্ডার লিভানো কমেনেসিয়া বলেন, ‘আমরা ডাচ ফুটবল সংস্কৃতিতে বড় হয়েছি। আমাদের দক্ষতা ভালো। ম্যাচ শুরু হলে সবকিছুই সম্ভব—এখানে বড় বা ছোট কিছু নেই।’

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির খেলোয়াড় তাহিথ চং বলেন, ‘বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর থেকেই দ্বীপে উৎসব চলছে। মানুষ এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে খুবই উচ্ছ্বসিত।’

আরও পড়ুন

ষষ্ঠ বিশ্বকাপের দোরগোড়ায় মেসি, শেষ অধ্যায়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মঞ্চে, ভ্যাঙ্কুভারে ইতিহাস গড়লেন ইরানকুন্ডা

হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য

জার্মানির সম্ভাব্য একাদশ: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, লেওন গোরেৎসকা, আলেকসান্ডার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্ট্‌জ ও কাই হাভার্টজ।

কুরাসাওয়ের সম্ভাব্য একাদশ: এলোয় রুম, জুরিয়েন গারি, রিশেডলি বাজোয়ার, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানুস, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেন্সিয়া, ডেভেন্সিও ফনভিলে, জুনিনহো বাকুনা, জুর্গেন লোকাডিয়া ও তাহিথ চং।

এমএস/

  • জার্মানি
  • কুরাসাও
এ সম্পর্কিত আরও খবর
গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনায় উদ্বেগ জার্মানির
গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনায় উদ্বেগ জার্মানির
জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জার্মানি
যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জার্মানি
ইরানকে আক্রমণের লক্ষ্য চিহ্নিত করতে সাহায্য করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে আক্রমণের লক্ষ্য চিহ্নিত করতে সাহায্য করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।