দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কথা বলেছেন ডিফেন্ডার দানিলোও।
দলের পারফরম্যান্স নিয়ে হতাশ দানিলো অকপটেই বললেন, ব্রাজিলের ভাগ্য ভালো ছিল বলেই আর গোল হজম করতে হয়নি।
নিউ জার্সিতে ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘প্রথমার্ধে স্নায়ুচাপ খেলায় বড় প্রভাব ফেলেছে। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন খেলার মূল্য অনেক। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১–১ ছিল, এজন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’
মরক্কো ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। দ্রুতগতির প্রেসিং ও আক্রমণে বারবার চাপে পড়েছিল ব্রাজিলের রক্ষণভাগ। দানিলোর মতে, টেকনিক, ট্যাকটিক্স সব দিক থেকেই দল প্রত্যাশার অনেক নিচে ছিল। ২৫ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘প্রথমার্ধে আমরা প্রায় সব দিক থেকেই খারাপ খেলেছি। সবকিছুতেই ঘাটতি ছিল। আমরা নিজেদের ভুলেই বারবার বিপদ ডেকে এনেছি। ভাগ্য ভালো আর গোল হজম করতে হয়নি।’
তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নামানোর পর ব্রাজিলের খেলায় কিছুটা পরিবর্তন আসে। বলের নিয়ন্ত্রণ বাড়ে, আক্রমণেও কিছুটা ধার দেখা যায়। এ প্রসঙ্গে দানিলো বলেন, ‘বেঞ্চে থাকা খেলোয়াড়দের সব সময় প্রস্তুত থাকতে হবে। সুযোগ পেলে কাজে লাগাতে হবে। আজ আমরা সেটাই করার চেষ্টা করেছি।’
দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিকও দেখছেন দানিলো। তার মতে, প্রথমার্ধের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে ব্রাজিলকে। তিনি বলেন, ‘ম্যাচ আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে। আমরা নিজেদের গুছিয়ে নিতে পেরেছি, বলের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছি এবং সুযোগও তৈরি করেছি। পরের ম্যাচের আগে এটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক।’
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ‘সি’ গ্রুপে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।
কে