দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের বাকি মাত্র ১০ দিন। তার আগেই তৈরি হতে হবে ব্যাটে-বলে ঝাপিয়ে পড়ার জন্য। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথ এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের ১৭ সদস্যের দলে রয়েছেন ওপেনার ব্যাটার নাঈম শেখ। অভিষেকের চার বছরে মাত্র ৪টি ওয়ানডে খেলা নাঈমের লড়াইটা নিজের সঙ্গে।
কেন না জাতীয় দলে অভিষেকের লম্বা সময় পার করলেও নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি এখনও। বারবার সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন নিজেকে প্রমাণ করতে। এত কিছুর পরও তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
এশিয়া কাপের সুযোগটা ঠিকঠাক কাজে লাগাতে পারলেই যে পাবেন বিশ্বকাপের টিকিট। তাই তো এশিয়া কাপের আগে সময়টা কাজে লাগাচ্ছেন নাঈম শেখ।
ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের পরামর্শমতো মধ্যরাতে আগুনের ওপর দিয়ে হাটছেন নাঈম শেখ। এশিয়া কাপে ভালো কিছু করার লক্ষ্যেই যে এমনটা করছেন নাঈম সেটি আর বলার অপেক্ষা রাখে না।
আগুনে হাটার ভিডিও দিয়ে নাঈম লিখেছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানের থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’
অভিষেকের পর থেকে নাঈম শেখ চারটি ওয়ানডে খেলে করেছেন ১০ রান। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে গত মাসে সবশেষ দুই ওয়ানডে খেলে এক ম্যাচে করেন ৯ রান, অন্য ম্যাচে মারেন ডাক।
এমআর/